Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > দুর্নীতি প্রতিরোধে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৯-১৩
রেটিং: ০ মন্তব্য:
দুর্নীতি প্রতিরোধে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
রাজধানীর স্থানীয় একটি হোটেল দুর্নীতি দমন কমিশন (দুদক), ইউএস-এআইডি, প্রগতি ও এমআরডিআই যৌথভাবে গোলটেবিল আলোচনার আয়োজন করে। যত ধরনের পদ্ধতি গ্রহণ করা হোক না কেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি দমন সম্ভব নয় গোলটেবিল বৈঠকে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। আলোচনায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘যে কোন কাজ শুধু প্রযুক্তি দিয়ে হবে না। এজন্য মানুষকে যুক্ত করতে হবে, নতুবা কোন কাজেই সাফল্য আসবে না। দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, ‘মানুষের মানসিকতা দুর্নীতি প্রতিরোধে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। ইউএসএইডের কান্ট্রি ডিরেক্টর রিচার্ড গ্রিন বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দুর্নীতি প্রতিরোধে শক্তিশালী উপাদান হিসেবে কাজ করতে পারে।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর