হোম >
আইটি খবর > ১৫ সেপ্টেম্বর ‘সফটওয়্যার মুক্তি দিবস ২০১২’
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
১৫ সেপ্টেম্বর ‘সফটওয়্যার মুক্তি দিবস ২০১২’
আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সফটওয়্যার মুক্তি দিবস ২০১২’। বাংলাদেশ এ আয়োজন উদযাপন করতে যাচ্ছে ধানমণ্ডির ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং গুলশান-২-এর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়র ক্যাম্পাসে। বাংলাদেশে এ আন্দোলনের অবদান সবার সামনে তুলে ধরার লক্ষ্যে কাজ করছে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (এফওএসএস)।দেশে দিনব্যাপী এ আয়োজনসমূহে থাকছে বিভিন্ন ধরনের মুক্ত সফটওয়্যার আর লিনাক্স ডিস্ট্রোর ইতিহাস আর চিত্রসহ ডঙ্গল, ফেস্টুন, ব্যানার নিয়ে প্রদর্শনী, ওপেন সোর্স এবং লিনাক্স নিয়ে তথ্যচিত্রভিত্তিক প্রদর্শনী। এছাড়াও আয়োজনস্থলে বিভিন্ন জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোগুলোর পেনড্রাইভ বা পছন্দের মিডিয়াতে অথবা সিডি / ডিভিডিতে বিতরণের ব্যবস্থা থাকবে। গতবারের মতো এবারেও থাকছে ‘জিএনইউ / লিনাক্স ইন্সটলেশন ও ব্যবহারিক সহায়তা সেবা বুথ। স্বেচ্ছাসেবকরা আয়োজনে অংশগ্রহণকারীর পছন্দ অনুসারে তাদের ল্যাপটপ কিংবা নেটবুকে লিনাক্সভিত্তিক বিভিন্ন ডিস্ট্রো ইন্সটল এবং ইন্সটল পরবর্তী প্রয়োজনীয় সেটিংসগুলো করে দেবেন।জিএনইউ / লিনাক্স বিষয়ক ব্যবহারিক সাপোর্টর্ / সহায়তা সেবা নিশ্চিত করতে অগ্রিম রেজিস্ট্রেশন করা যাবে htp://goo.gl/1Tnhm লিংক থেকে। বিশ্ব মানচিত্রে এ আয়োজনের অবস্থান দেখে / খুঁজে নেয়া যাবে htp://wiki.softwarefreedomday.org/2012/Bangladesh/Dhaka/FOSS Bangladesh এবং
htp://wiki.softwarefreedomday.org/2012/Bangladesh/Rajshahi/FOSS Bangladeshব্লগ থেকে। লিংকসহ তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন বাংলা / ইংরেজি ফোরাম এবং ব্লগ থেকে।