Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > কোন খরচ ছাড়াই মজাদার সব অ্যাপ্লিকেশন এখন স্যামসাং স্মার্টফোনে
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৯-১৫
রেটিং: ০ মন্তব্য:
কোন খরচ ছাড়াই মজাদার সব অ্যাপ্লিকেশন এখন স্যামসাং স্মার্টফোনে
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার সবচেয়ে বড় মজা হচ্ছে এর বিশাল অ্যাপ্লিকেশন সম্ভার, যেগুলোর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন অ্যাপ্লিকেশনের উপযোগিতা বিভিন্ন রকম হয়ে থাকে। কোনটি তথ্যে ভরপুর, কোনটি হয়তো নানা ধরনের সমস্যার সমাধান দেয়। তবে বেশিরভাগ অ্যাপ্লিকেশনই হয় আনন্দে ভরপুর। এরকম ১০ টি জনপ্রিয় অ্যাপ্লিকেশন যদি ক্রেতাদের (যারা ইতিমধ্যে ব্যবহার করছেন বা ব্যবহার করবেন) অ্যান্ড্রয়েড ফোনে থাকে তাহলে তো কোন কথাই নেই। আর এরকম একটি সেবা কোন রকম খরচ ছাড়াই ক্রেতাদের জন্য নিয়ে এসেছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ। ওয়ারেন্টি সহ স্যামসাং স্মার্টফোন ক্রেতারা ১০টি জনপ্রিয় অ্যাপ্লিকেশন তাদেও ফোনে পাবেন কোন খরচ ছাড়াই।
বলাই বাহুল্য যে এসব অ্যাপ্লিকেশন ক্রেতাদের জন্য ব্যাপক আনন্দ প্রদান করবে। এই ১০ টি অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে সাশ্রয়ী এবং ব্যবহার বান্ধব ব্রাউজার অপেরা মিনি, রেফারেন্স অ্যাপ্লিকেশন ডিকশনারি এবং জনপ্রিয় গেমস স্পিডকার, এনএফএস-দ্য ট্রায়াল রান, অ্যাংগ্রি বার্ডস স্পেস, প্রিন্স অফ পার্শিয়া- দ্য ফরগটেন স্যান্ডস, শুট বাবল এবং গিটার হিরো। আর আনন্দের জন্য আরো দুটি অ্যাপ্লিকেশন দেওয়া হচ্ছে- কার্টুন ক্যামেরা ও লাই ডিটেক্টর।
ঢাকা, চট্টগ্রাম এবং বাংলাদেশের অন্যান্য জায়গায় অবস্থিত স্যামসাং স্মার্টফোন ক্যাফে থেকে যারা হ্যান্ডসেট ক্রয় করবেন, তারা ক্রয়ের পরপরই এই অ্যাপ্লিকেশনগুলো লোড করে নিতে পারবেন কোন অতিরিক্ত খরচ ছাড়াই। আর ইতিমধ্যেই যারা ওয়ারেন্টি সহ স্যামসাং স্মার্টফোন ব্যবহার করছেন তারাও এসব স্থান থেকে এই অ্যাপ্লিকেশনগুলো সংগ্রহ করতে পারবেন।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর