লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
স্টাডিলাইন চালু করছে গ্রামীণফোন
কমপিউটার জগৎ রিপোর্ট-
স্টাডিলাইন নামে দেশের প্রথম শিক্ষাবিষয়ক কলসেন্টার চালু করতে যাচ্ছে গ্রামীণফোন লিমিটেড। এই সেন্টারের মাধ্যমে গ্রাহকরা শিক্ষাসংক্রান্ত দেশ-বিদেশের বিভিন্ন তথ্য জানতে পারবেন। আগামী মাস থেকে (আগস্ট) এই সেবাটি চালু করা যাবে বলে আশা করা হচ্ছে। এ ব্যাপারে গ্রামীণফোনকে প্রযুক্তিগত সহায়তা দেবে এভিস্তা টেকনোলজিস লিমিটেড। ১৫ জুন দুই প্রতিষ্ঠানের মধ্যে এ ব্যাপারে চুক্তি হয়েছে। গ্রামীণফোনের পক্ষে সিইও ওডভার হেশজেদাল ও এভিস্তার পক্ষে সিইও সৈয়দ খায়রুল হাসান চুক্তিতে স্বাক্ষর করেন।
দৈনন্দিন জীবনের উপযোগী সেবা দেয়ার আগ্রহের ধারাবাহিকতায় গ্রামীণফোন স্টাডিলাইন সার্ভিস চালু করতে যাচ্ছে। যেকোনো গ্রামীণফোন সংযোগ থেকে নির্দিষ্ট একটি নম্বরে ফোন করে এই সার্ভিসের মাধ্যমে স্থানীয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য, সারা বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির পদ্ধতি, আইইএলটিএস, স্যাট, জিম্যাট, জিআরই ইত্যাদি পরীক্ষার তথ্য এবং অন্যান্য সেবা পাওয়া যাবে।