Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > বিসিএস-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে বেসিসের সম্বর্ধনা
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৯-১৬
রেটিং: ০ মন্তব্য:
বিসিএস-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে বেসিসের সম্বর্ধনা
তথ্য প্রযুক্তি পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০১২-১৪) কে সম্বর্ধনা দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। ১৫ সেপ্টেম্বর ২০১২, (শনিবার) সকালে বেসিস অফিসে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে বেসিস সভাপতি একএম ফাহিম মাশরুর বিসিএস নেতৃবৃন্দকে ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান। পরে তাদের সাথে বেসিস নেতৃবৃন্দ একটি দ্বি-পাক্ষিক মতবিনিময় সভায় মিলিত হন। বিসিএস এর পক্ষে সভাপতি জনাব মাহফুজুল ইসলাম, মহাসচিব কাজী জাহিদুর রহমান সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বেসিসের পক্ষে সভাপতি ছাড়াও কোষাধ্যক্ষ উত্তম কুমার পাল, পরিচালক শাহ ইমরাউল কায়ীশ, প্রাক্তন মহাসচিব ফোরকান বিন কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
উভয় সংগঠন তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর