লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
সফটওয়্যারমুক্ত দিবসে নানা আয়োজন করেছে বিডিওএসএন
নানা আয়োজনের মধ্য দিয়ে সফটওয়্যার মুক্ত দিবস পালন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। গতকাল শনিবার অনুষ্ঠিত দিবসটি উপলক্ষে বিডিওএসএনের প্রধান কার্যালয়ে ছিলো কেক কাটা ও মুক্ত আড্ডার আয়োজন। অনুষ্ঠানে মুক্ত দর্শনের নানা বিষয় নিয়ে আলোচনা করেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান ও বেসিস ফ্রিল্যান্সার পুরস্কারজয়ী সাঈদ ইসলাম।
উপস্থিত ছিলেন বিডিওএসএনের জাবেদ মোর্শেদ চৌধুরী, কোষাধ্যক্ষ ও পাবলিক রিলেশন সমন্বয়ক নুরুন্নবী চৌধুরী হাছিব, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর তামিম শাহরিয়ার সুবিন, সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া জুয়েল, উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী সদস্য নাসির খান সৈকত, বিডিওএসএনের প্রোগ্রাম সমন্বয়ক প্রমি নাহিদ, বেসিস ফ্রিল্যান্সার পুরস্কারজয়ী এনায়েত হোসেন রাজীব, শাওন ভূঁইয়াসহ বিডিওএসএনের সদস্যরা। সবার জন্য উš§ুক্ত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার অনেকেই উপস্থিত ছিলেন। ঢাকার পাশাপাশি বিডিওএসএনের সহযোগী সারা দেশের ১২টি ওপেন সোর্স নেটওয়ার্কও (ওএসএন) নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ওএসএন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি ওএসএন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওএসএন, গণবিশ্ববিদ্যালয় ওএসএন, বগুড়া ওএসএন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওএসএন, ময়মনসিংহ ওএসএন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওএসএন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ওএসএন, রাজশাহী ওএসএন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় র্যালি, মুক্ত আড্ডা, চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, বাংলা উইকিপিডিয়া সহায়িকা বিতরণসহ নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করেছে।