Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > বাংলাদেশে ইউটিউব বন্ধ করে দিয়েছে সরকার
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৯-১৯
রেটিং: ০ মন্তব্য:
বাংলাদেশে ইউটিউব বন্ধ করে দিয়েছে সরকার
মার্কিন যুক্তরাষ্ট্রের ইনোসেন্স অব মুসলিমস চলচ্চিত্রে হজরত মুহাম্মদকে (সা.) বিকৃতভাবে উপস্থাপনের ভিডিও ফুটেজ যাতে বাংলাদেশে দেখা না যায় সে বিষয়ে উদ্যোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সোমবার এ বিষয়ে গুগল কর্তৃপক্ষকে চিঠি লিখছে তারা। কিন্তু সোমবার রাতেও ওই চিঠির উত্তর না পাওয়ায় রাতে ভিডিও আদান-প্রদানের জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব (www.youtube.com) বাংলাদেশে বন্ধ করে দিয়েছে সরকার। গত সোমবার রাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে দেশের ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলো (আইআইজি) ইউটিউব সংযোগ বন্ধ করে দেয়। দুই আইআইজি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও ম্যাঙ্গো টেলিকমের পক্ষ থেকে ইউটিউব বন্ধের ঘোষণা দেওয়া হয় সোমবার গভীর রাতে। ভারত, ইন্দোনেশিয়া, লিবিয়া ও মিসরের পর সর্বশেষ রোববার পাকিস্তানের টেলিকম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পাকিস্তানে ইউটিউবের ইনোসেন্স অব মুসলিম নামক বিতর্কিত চলচ্চিত্রটির ট্রেইলার লিংক বন্ধ করে দেয়া হয়েছে।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর