Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > ইনফো সরকার প্রজেক্টের দ্বিতীয় পর্যায়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৯-২০
রেটিং: ০ মন্তব্য:
ইনফো সরকার প্রজেক্টের দ্বিতীয় পর্যায়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান
প্রেস রিলিজ

Signing Ceremony of Commercial Contract for the Project “Development of National ICT-Infra Network for Bangladesh Government Phase 2. ( Info-Sarker )
Between
Bangladesh Computer Council
& China Machinery Engineering Corporation ( CMEC )

In Presence of Honorable Minister for ICT, Secretary Ministry of ICT & H.E.Ambassador, Embassy of the People’s Republic of China

আপনি অবগত আছেন যে, বাংলাদেশ সরকার রুপকল্প ২০২১: ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সকল সরকারি দপ্তরসমূহ নেটওয়ার্কের আওতায় এনে ই- গভর্নেন্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কতৃক গনপ্রজান্ত্রি চীন সরকারের আর্থিক সহায়তায় “Development of National ICT-Infra Network for Bangladesh Government Phase 2. ( Info-Sarker )”শীর্ষক প্রকল্পটি জি২জি প্রকল্প হিসেবে বাস্তবায়নের উদ্দেশে সরকারের বিবেচনাধীন রয়েছে। এ প্রকল্পের জন্য চীনা সরকার হতে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে।

২.০ প্রস্তাবিত প্রকল্পের আওতায় বিটিসিএল- এর বিদ্যমান টেলিকমিউনিকেশন অবকাঠামো ব্যবহার করে দেশ ব্যাপী ( উপজেলা পর্যায় পর্যন্ত ) নেটওয়ার্ক স্থাপন করা হবে। দেশের সকল জেলা থেকে আওতাধীন উপজেলা পর্যন্ত, জেলার বিভাগীয় শহরে বিদ্যমান সকল সরকারি দপ্তরসমূহে প্রতিটি সংযোগের ক্ষেত্রে বিটিসিএল – এর সার্ভিস ব্যবহার করা হবে।

৪.০ আলোচ্য প্রকল্পের আওতায় সকল কার্জক্রদক্ষিণ কোরিয়ার আর্থিক সহায়তায় বাস্তবায়িত সহায়তায় Development of National ICT-Infra Network for Bangladesh Government Phase 1. ( BanglaGovNet ) – এর আওতায় স্থাপিত নেটওয়ার্ককে উপজেলা পর্যন্ত সম্প্রসারিত করবে। আপনি জেনে খুশি হবেন যে, গত ১৩/০৯/২০১২ তারিখে মন্ত্রীপরিষদ ক্রয় কমিটি কতৃক প্রথম পর্বের দরপ্রস্তাব অনুমোদিত হয়েছে । আশা করা যায় উভয় প্রকল্পই ডিসেম্বর ২০১৩ এর মধ্যে বাস্তবায়িত হলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে একটি বড় সাফল্য অরজিত হবে।

Development of National ICT-Infra Network for Bangladesh Government Phase 2. ( Info-Sarker ) শীর্ষক প্রকল্পের আওতায় নিম্নবর্ণিত কার্যক্রম সম্পন্ন করা হবে :

১।৪৮৫টি উপজেলা পর্যন্ত সকল সরকারি দপ্তরসমূহকে নেটওয়ার্কের আওতায় আনা হবে।

২।বিদ্যমান ডাটা সেন্টারের ক্যাপাসিটি বর্ধিতকরণ, ডিজাস্টার রিকোভারি সেন্টার স্থাপন ।

৩।বাংলাদেশ সচিবালয়ে ওয়াই-ফাই নেটওয়ার্ক স্থাপন করা হবে ।

৪।প্রথম ও দ্বিতীয় পর্বে স্থাপিত সরকারি নেটওয়ার্কে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

৫।৮০০টি লোকেশন হতে ভিডিও কনফারেন্সিং- এর সুবিধা নিশ্চিত কর হবে , জার মধ্যে ৩০০টি শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিউট রয়েছে।

৬।সরকারের মাঠ পর্যায়ে যোগাযোগের জন্য ২৪৯০০টি ট্যাবলেট পিসি অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লিখিত ট্যাবলেট পিসি অন্তর্ভুক্ত করায় এ প্রকল্পে মাঠ পর্যায়ে ভিডিও কনফারেন্সিং, ই-মেইল প্রেরন/গ্রহন, বার্তা প্রদান, সরকারি ফরম পূরণ, নেটওয়ার্ক ভিত্তিক টেলিফোন হিসেবে ব্যবহারকরণ সহ বহুবিধ সুবিধা পাওয়া যাবে যা সমগ্র বাংলাদেশে ই-সার্ভিসে যুগান্তকারী উন্নতি সাধিত হবে।

৭।এ প্রকল্পের আওতায় আনুমানিক ৩০০ জন ব্যবহারকারীর সার্টিফাইড ট্রেনিং প্রদান করা হবে।

৫.০ এ প্রকল্পের জন্য চীনা সরকার হতে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমান CNY ৮৬০ মিলিয়ন চীনা মুদ্রায় ঋণের মাধ্যমে অর্থায়ন করা হবে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য চীন সরকার China Machinery Engineering Corporation (CMEC ),সরকারি প্রতিষ্ঠানকে নির্বাচিত করেছে।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর