Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > ‘আমার দেশ আমার গ্রাম’ প্রকল্পটির ‘আইসিটি সামিট ইউরোশিয়া স্পেশাল জুরি এওয়ার্ড ২০১২’ অর্জন
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৯-২২
রেটিং: ০ মন্তব্য:
‘আমার দেশ আমার গ্রাম’ প্রকল্পটির ‘আইসিটি সামিট ইউরোশিয়া স্পেশাল জুরি এওয়ার্ড ২০১২’ অর্জন

তুরষ্কের রাজধানী ইস্তাম্বুলের হ্যালিক কংগ্রেস হলে গত ১১-১৩ সেপ্টেম্বর ২০১২ সময়কালে অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যতম তথ্যপ্রযুক্তির সম্মেলন ‘আইসিটি সামিট ইউরোশিয়া ২০১২’। তথ্যপ্রযুক্তির এই বৈশ্বিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের উদ্ভাবিত আইসিটি প্রকল্প নিয়ে অংশ নেয়। বাংলাদেশ কম্পিউটার সমিতি তার সদস্য প্রতিষ্ঠান ফিউচার সলিউশন ফর বিজনেস লি: এর ‘আমার দেশ আমার গ্রাম’ প্রকল্পকে সম্মেলনে মনোনয়ন প্রদান করে। বিসিএস এর মনোনীত ‘আমার দেশ আমার গ্রাম’ প্রকল্পটি ‘আইসিটি সামিট ইউরোশিয়া স্পেশাল জুরি এওয়ার্ড ২০১২’ অর্জন করে। সম্মেলনের উদ্বোধনী দিনে তুরষ্কের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রীর কাছ থেকে পুরষ্কার গ্রহণ করেন ফিউচার সলিউশন ফর বিজনেস রি: ব্যবস্থাপনা পরিচালক সাদেকা হাসান সেজুঁতি এবং পরিচালক (কারিগরি) আতাউর রহমান । ফিউচার সলিউশন ফর বিজনেস লি: এর এই পুরষ্কার প্রাপ্তিতে বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সমিতির সকল সদস্যদের তরফে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছে। বাংলাদেশ কম্পিউটার সমিতি মনে করে এই পুরষ্কার প্রাপ্তি বাংলাদেশের আইসিটি খাতের জন্য একটি গৌরবজনক অধ্যায় হিসেবে বিবেচিত হবে। দেশের জনসাধারণকে তথ্যপ্রযুক্তির ব্যবহারে সম্পৃক্ত করতে এই অর্জন অনুঘটকের ভূমিকা নিবে এবং সেই সাথে তথ্যপ্রযুক্তির বিকাশে সহায়তা করবে।

বিশের বিভিন্ন দেশ থেকে প্রতিষ্ঠিত অনেক প্রতিষ্ঠানের আইসিটি প্রকল্প থাকলেও জুরি বোর্ড জনকল্যানমূলক বিষয়টি বিবেচনায় নিয়ে ‘আমার দেশ আমার গ্রাম’ প্রকল্পকে বিশেষ জুরি পুরষ্কার প্রদান করে।

ফিউচার সলিউশন ফর বিজনেস লি: এর ‘আমার দেশ আমার গ্রাম’ প্রকল্পটি (www.amardeshamargram.com) গ্রামের দরিদ্র জনগোষ্ঠীকে তাদের শ্রমের প্রকৃত মূল্য প্রাপ্তি এবং ই-কমার্স ভিত্তিক বিকিকিনিতে একটি নতুন বিপ্লব তৈরীতে সক্ষম হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামের দরিদ্র জনগোষ্ঠী যারা সরাসরি উৎপাদনের সাথে জড়িত তাদের পণ্য বিক্রয়ে মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাতœ্য কমিয়ে কৃষকের সাথে ভোক্তার সরাসরি যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবে বলে আমরা মনে করি। শুধু তাই নয় এই প্রকল্প গ্রামের দরিদ্র কৃষকদের ক্ষমতায়ন এবং অর্থনৈতিক ভাগ্য উন্নয়নেও ভূমিকা রাখবে।
খবরের ছবিগুলো