Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > মাল্টিমিডিয়া প্রযুক্তির সেমিনার অনুষ্ঠিত
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৯-২৩
রেটিং: ০ মন্তব্য:
মাল্টিমিডিয়া প্রযুক্তির সেমিনার অনুষ্ঠিত
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া টেকনোলজি ও ক্রিয়েটিভ আর্টস বিভাগের উদ্যোগে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে মাল্টিমিডিয়ার ভূমিকা নিয়ে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘মাল্টিমিডিয়া প্রযুক্তি ও সৃজনশীল শিল্পকলার সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। আগামী দিনে সম্ভাবনাময় এ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের সহায় হয়ে উঠতে পারে উল্লেখ করে বক্তারা এই খাতে সরকারি সহায়তা এবং পৃষ্ঠপোষকতার আহ্বান জানান। সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ মাল্টিমিডিয়ার ক্রমবিকাশ এবং বিশ্ববাজারে এর চাহিদা তুলে ধরেন। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুত্ফর রহমান। বিশেষ অতিথি হসািবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যপাক ড. সৈয়দ আকতার হোসেন, কার্টুন ম্যাগাজিন উম্মাদের সম্পাদক আহসান হাবিব ও অগ্নিরথ স্টুডিও’র প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের কাওলিন। বিভাগীয় প্রধান মোঃ জায়েদুল করিমের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আবুল কালাম সামছুদ্দিন।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর