হোম >
আইটি খবর > জাপানে সাইবার ডিফেন্স ইউনিট চালু হতে যাচ্ছে
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
জাপানে সাইবার ডিফেন্স ইউনিট চালু হতে যাচ্ছে
২০১৩ সালের মধ্যেই সাইবার অপরাধীদের শায়েস্তা করতে জাপানে চালু হতে যাচ্ছে সাইবার ডিফেন্স ইউনিট। সাইবার ডিফেন্সের এই ইউনিট কম্পিউটারের বিভিন্ন ভাইরাস নিয়ে কাজ করবে এবং যেকোনো ধরনের ভাইরাসকে প্রতিরোধ করার মতো পর্যাপ্ত ব্যবস্থা তৈরি করবে। সাইবার ইউনিট গঠনের সিদ্ধান্তের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাইবার আক্রমণ সংক্রান্ত একটি গাইডলাইনও ঘোষণা করা হয়েছে। এই গাইডলাইনে যেকোনো ধরনের সাইবার আক্রমণ প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় সেল্ফ ডিফেন্স তৈরির জন্য পর্যাপ্ত অবকাঠামো তৈরির বিষয়ে জোর দেওয়া হয়েছে। শতাধিক জনবল নিয়ে যাত্রা শুরু করবে জাপানের এই সাইবার ডিফেন্স ইউনিট।