লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
ডেনমার্কে বাংলাদেশ আইটি কোম্পানীর জন্য বিজনেস ম্যাচমেকিং সভা অনুষ্ঠিত
আইটিসি ও সিবিআই-নেদারল্যান্ডস-এর সহায়তায় বাস্তবায়নাধীন নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড- ২য় পর্যায় (এনটিএফ-২) প্রকল্পের অধীনে গত ১৮-২০ সেপ্টেম্বর ২০১২ পর্যন্ত বাংলাদেশ ও ডেনমার্কেও সফ্টওয়্যার ও আইটিইএস কোম্পানীর মধ্যে বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সভা অনুষ্ঠিত হয়। ড্যানিশ ফেডারেশন অব স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (ডিএফএসএমই)-এর উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ থেকে ১০টি বেসিস সদস্য কোম্পানীর ১২ জন উর্ধতন কর্মকর্তা অংশ নেন।
ম্যাচমেকিং সভায় ১৮টি ডেনমার্ক আইটি কোম্পানীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে দ্বি-পাক্ষিক আলোচনা করেন। উল্লেখ্য, এতে প্রতিটি বাংলাদেশী কোম্পানী কমবেশি ৫টি করে ডেনমার্ক কোম্পানীর সাথে বৈঠক কওে এবং সবমিলিয়ে প্রায় অর্ধশত দ্বি-পাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশে ডেনমার্কের আইটি উদ্যোক্তাদের বাংলাদেশে আইটি আউটসোর্সিং করা তথা অফশোর ডেভেলপমেন্ট সেন্টার এবং যৌথ উদ্যোগে ব্যবসা পরিচালনা করার জন্য উৎসাহিত করা হয়।
এতে বেসিস-এর মহাসচিব রাসেল টি আহমেদ বাংলাদেশের সফ্টওয়্যার ও আইটিইএস শিল্পের ওপর একটি উপস্থাপনা ও ভিডিওচিত্র প্রদর্শন করেন।
এছাড়াও অংশগ্রহণকারী বাংলাদেশী কোম্পানীগুলো কোপেনহ্যাগেন শহরের একটি গেমিং ইনকিউবেটর পরিদর্শন করেন।
ডেনমার্ক ইভেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশী কোম্পানীগুলো হচ্ছে, বিজেআইটি, ব্রেইনস্টেশন-২৩, হাওয়ার আইটি, ইমপাল্স বিডি লি:,ইনফরমেটিক্স টেকনোলজিস, রেলিসোর্স টেকনোলজিস, রাইট ব্রেইন সলিউশন, সানট্রানা বিডি লি: ও স্ট্রাকচারড ডেটা সিস্টেমস লিমিটেড।
আগামী ৫-৯ মার্চ ২০১৩ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠেয় বেসিস সফ্টএক্সপো চলাকালীন সময়ে অনুরূপ ম্যাচমেকিং সভায় এসব কোম্পানীসহ ডেনমার্ক থেকে বেশকিছু আইটি কোম্পানীর প্রতিনিধিবৃন্দ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।