Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > স্থায়ীভাবে ছবি মুছে ফেলবে ফেইসবুক
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৯-২৮
রেটিং: ০ মন্তব্য:
স্থায়ীভাবে ছবি মুছে ফেলবে ফেইসবুক
ব্যবহারকারীদের বিব্রত করে এমন অনেক ছবি ফেইসবুকে আছে। বিষয়টি আঁচ করতে দেরি করেনি ফেইসবুক কর্তৃপক্ষ। শিগগির এসব ছবি সাইটটির ডেটাবেইস থেকে স্থায়ীভাবে মুছে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। এ ছাড়া কোনো ব্যবহারকারী তাঁর অ্যাকাউন্টে থাকা ছবি মুছে ফেললে তাও হারিয়ে যাবে চিরদিনের জন্য। এত দিন এসব ছবি সাইটটির সার্ভারে জমা থাকত। ফলে অন্য ব্যবহারকারীরা সে ছবির লিংক ব্যবহার করে দেখার সুযোগ পেতেন। নতুন এ সিদ্ধান্তের ফলে ব্যবহারকারীদের মুছে ফেলা ছবিগুলো ফেইসবুকের ডেটাবেইস থেকে ১৪ থেকে ৩০ দিনের মধ্যে স্থায়ীভাবে মুছে যাবে ।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর