হোম >
আইটি খবর > মোবাইল স্বাস্থ্যসেবা আপনজন-এর কার্যক্রম শুরু
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
মোবাইল স্বাস্থ্যসেবা আপনজন-এর কার্যক্রম শুরু
সম্প্রতি জাতীয় পরিসরে আপনজন মোবাইল স্বাস্থ্য (এম-হেলথ) সেবার কার্যক্রম শুরু হয়েছে। গতবছর সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক কার্যক্রম সফল হওয়ার পর জাতীয় পরিসরে এটি চালু হল। আন্তর্জাতিক যৌথ উদ্যোগ মোবাইল অ্যালায়েন্স ফর ম্যাটারনাল অ্যাকশন (মামা)-এর আওতায় ইউএসএআইডি বাংলাদেশে মোবাইল ফোনে মাতৃ স্বাস্থ্যসেবার এই উদ্যোগ নেয়। সরকারি-বেসরকারী সমন্বয় এবং একটি টেকসই মডেলসহ স্বাস্থ্য পরামর্শের এই উদ্যোগ বাংলাদেশে বাস্তবায়ন করছে ডি.নেট। স্বাস্ব্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন কর্মসূচী এই উদ্যোগের আনুষ্ঠানিক সহযোগী। ইতোমধ্যে ১৭টি জেলায় ৫৪০ জন কমিউনিটি এজেন্ট গ্রাহক নিবন্ধনের কাজ শুরু করেছে। আপনজন ব্র্যান্ডের অধীনে এটিই প্রথম সেবা। এই সেবার আওতায় গর্ভবতী মা ও এক বছর বয়সের নিচে শিশুর মায়ের জন্য স্বাস্থ্য ও সুস্থ থাকার যাবতীয় পরামর্শ দেয়া হচ্ছে।