Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > কম্পিউটার ও ল্যাপটপের সমস্যায় হোম সার্ভিস সেবা
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-১০-০১
রেটিং: ০ মন্তব্য:
কম্পিউটার ও ল্যাপটপের সমস্যায় হোম সার্ভিস সেবা
অফিস কিংবা বাসায় অথবা ব্যবসা প্রতিষ্ঠানে কম্পিউটার এবং ল্যাপটপের যেকোন ধরনরে হার্ডওয়ার ও সফটওয়ার সংক্রান্ত সমস্যাবলী সমাধানে চালু হলো প্রযুক্তির হোম সার্ভিস। এ উপলক্ষ্যে মিডিয়াটিক্স টেকনোলজিস এবং লোডস্টার টেকনোলজি এর মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষর হয়েছে। মিডিয়াটিক্স এর অপারেশনস হেড মাহবুব মাশফিক এবং লোডস্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিব উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সাক্ষর করেন। এসময় আরো উপস্থিত ছিলেন লোডস্টার টেকনোলজি এর চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, অর্থ পরিচালক মো. এনায়েত করিম পাভেল, নূর এ হোসেন শুভ প্রমূখ। প্রযুক্তিবিষয়ক হোম সেবা পেতে কিংবা এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ফোন ০১৭৩৭৭০০৫৫৫। www.facebook.com/MediaTixTechnologies
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর