Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > সি.টি.ও ফোরাম বাংলাদেশের সাংবাদিক সম্মেলন
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-১০-০১
রেটিং: ০ মন্তব্য:
সি.টি.ও ফোরাম বাংলাদেশের সাংবাদিক সম্মেলন
২৯ সেপ্টেম্বর, ২০১২ ইং তারিখে রাজধানীর একটি হোটেলে সি.টি.ও ফোরাম বাংলাদেশের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় । উক্ত সম্মেলনে সি.টি.ও ফোরাম বাংলাদেশের সভাপতি জনাব তপন কান্তি সরকার এই ফোরাম গঠনের প্রয়োজনীয়তার বিভিন্ন দিক তুলে ধরেন । তিনি সি.টি.ও ফোরাম বাংলাদেশের যাত্রার প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, গত দুই বছর থেকে সি.টি.ও ফোরাম বিভিন্ন কর্মসূচীর সাথে সম্পৃক্ত থাকলেও আগামী ৬ অক্টোবর, ২০১২ ইং তারিখে একটি জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই ফোরাম পূর্ণাঙ্গ ভাবে আতœপ্রকাশ করবে । তিনি আরও বলেন যে, সি.টি.ও ফোরাম বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিদ দের প্রধান সংগঠন হয়ে তথ্যপ্রযুক্তি খাতের সাথে সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বয় সাধন করবে । এছাড়াও এই ফোরাম তথ্যপ্রযুক্তি কর্মকর্তা, বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা আদান প্রদানের লক্ষ্যে বাংলাদেশের তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন আলোচনা সভা, কর্মশালা, সেমিনার প্রভৃতি নিয়মিত আয়োজন করবে ।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক জিপিআইটি এর সি.টি.ও জনাব ওয়াসি নোমান সি.টি.ও ফোরাম বাংলাদেশের সাফল্য কামনা করেন । তিনি বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তির উন্নয়নে জিপিআইটি সি.টি.ও ফোরাম বাংলাদেশের সাথে একসাথে কাজ করতে ইচ্ছুক ।
আরও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সি.টি.ও ফোরাম বাংলাদেশের সহ-সভাপতি জনাব নাভেদ ইকবাল, সেক্রেটারী জেনারেল জনাব সৈয়দ মাসুদুল বারী, যুগ্ন¥ সাধারণ সম্পাদক জনাব দেবদুললাল রায়, জনাব তারিক মোসাদ্দিক বরকতুল্লা এবং ট্রেজারার জনাব ইজাজুল হক । এছাড়াও সি.টি.ও ফোরাম বাংলাদেশের এক্সিকিউটিভ মেম্বার জনাব মো: শহীদ হোসেন, জনাব মো: আতিকুর রহমান, জনাব হাসান তানভীর, জনাব মো: সামাদ তানভীর সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর