লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
যাত্রা শুরু করলো অলমিডিয়ালিঙ্ক
সব ধরনের মিডিয়ার লিঙ্ক নিয়ে যাত্রা শুরু করলো অলমিডিয়ালিঙ্ক ডটকম। অলমিডিয়ালিঙ্ক ডটকমে দেশি-বিদেশি সব ধরনের সংবাদপত্র, টিভি, সোশ্যাল মিডিয়া, জবসাইট, ব্লগসহ বিভিন্ন মিডিয়ার এক হাজারেরও বেশি লিঙ্ক রয়েছে। বিবিসি-সিএনএন থেকে শুরু করে বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চল থেকে প্রকাশিত হয় এমন পত্রিকার লিঙ্কও রয়েছে অলমিডিয়ালিঙ্কে। প্রতিদিনই নতুন নতুন মিডিয়ার লিঙ্ক যুক্ত হচ্ছে সাইটটিতে। যারা নিয়মিত ইন্টারনেটে সময় কাটান, বিশেষ করে পত্রপত্রিকা পড়াসহ বিভিন্ন গণমাধ্যমের সাইটে ঢুঁ মারেন তাদের জন্য এই সাইট ( http://www.allmedialink.com) বিশেষ উপকারী হবে। একসাথে বিভিন্ন ধরনের মিডিয়ার লিঙ্ক থাকায় বারবার গুগলে সার্চ দিয়ে কিংবা মিডিয়ার ওয়েবসাইটের ঠিকানা মনে রাখার ক্ষেত্রে আর কোনো ঝক্কি পোহাতে হবে না। অতি প্রয়োজনীয় এবং বিশ্বের নামকরা প্রায় সব সাইটের লিঙ্কই রয়েছে অলমিডিয়ালিঙ্কে। যে-কেউ চাইলে এই সাইটে ঢুকে খুব সহজেই কোনো মিডিয়ার ইউআরএল সাবমিটও করতে পারেন। মিডিয়ার লিঙ্ক সাবমিট করতে যেতে হবে এই লিঙ্কে http://www.allmedialink.com/submit। এছাড়া সাইটটির লেটেস্ট আপডেট সেগমেন্টে থাকছে মিডিয়া-সংক্রান্ত খবরাখবর।