Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > পাসপোর্ট সদৃশ বহনযোগ্য হার্ডডিস্ক
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-১০-০৩
রেটিং: ০ মন্তব্য:
পাসপোর্ট সদৃশ বহনযোগ্য হার্ডডিস্ক
কম্প্যাক্ট ডিজাইনের অত্যন্ত মসৃন ও স্বয়ংক্রিয় ব্যাকআপ সফটওয়্যার সমর্থিত পাসপোর্ট আকৃতির বহনযোগ্য হার্ডডিস্ক দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। বিশ্বনন্দিত হার্ডডিস্ক নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ডিজিটাল-এর ‘মাই পাসপোর্ট’ সিরিজের পাঁচটি ভিন্ন রঙের (লাল, নীল কালো, সাদা ও সিলভার) বহনযোগ্য হার্ডডিস্কটির তথ্য ধারণ ক্ষমতা ৫০০ জিবি ও এক টেরাবাইট। ইউএসবি ৩ এবং ২ উভয় পোর্টের জন্য উপযোগী ক্ষিপ্র গতির মিনি ড্রাইভটি ইউএসবি ২ থেকে তিন গুণ দ্রুততার সাথে তথ্য স্থানান্তর করে। ইউএসবি পোর্ট এর মাধ্যমেই প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করায় আলাদা করে পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয় না। ইচ্ছে মতো পাসওয়ার্ড সেট করে ব্যবহারকারী হার্ডডিস্কে সংরক্ষিত তথ্যের নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। বিস্তারিত ০১৭৩০ ৩৩৪ ১৫৯।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর