হোম >
আইটি খবর > গ্যালাক্সি ট্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রের আদালত
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
গ্যালাক্সি ট্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রের আদালত
২৬ জুন থেকে যুক্তরাষ্ট্রে স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১ সংস্করণের ওপর থাকা বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে সম্প্রতি আদেশ দেন বিচারক লসি কোহ। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের সঙ্গে স্যামসাংয়ের পেটেন্ট মামলার অংশ হিসেবে গ্যালাক্সি ট্যাব ১০.১ সংস্করণের ওপর বিক্রির ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
এর আগে এ মামলার রায়ে অ্যাপলকে জয়ী করা হয় এবং বলা হয় স্যামসাং অ্যাপলের আইফোন ও আইপ্যাডের নকশা নকল করেছে। আর এ মামলায় ক্ষতিপূরণ হিসেবে স্যামসাংকে এক বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার নির্দেশও দেওয়া হয়। তবে এ রায়ে স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১ সংস্করণে অ্যাপলের কোনো পেটেন্ট ভঙ্গ হয়নি বলে বলা হয়। রায়ের পরিপ্রেক্ষিতে স্যামসাং এ ট্যাবের ওপর বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আবেদন জানায়। অবশেষে বিচারক গ্যালাক্সি ট্যাব ১০.১ সংস্করণের ওপর থাকা বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহারসংক্রান্ত রায় দেন।