Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > ফেসবুকে ১০০ কোটি গ্রাহক পূর্ণ হয়েছে
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-১০-০৬
রেটিং: ০ মন্তব্য:
ফেসবুকে ১০০ কোটি গ্রাহক পূর্ণ হয়েছে
বৃহস্পতিবার ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ একটি মার্কিন টেলিভিশন ও ফেসবুকে পোস্ট দিয়ে তথ্য নিশ্চিত করেছেন যে ফেসবুকে ১০০ কোটি গ্রাহক পূর্ণ হয়েছে। প্রতিমাসে অন্তত একবার ফেসবুকে লগইন করেন এমন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা হিসাব করেই এ তথ্য দেয়া হয়েছে। ব্যাপক জনপ্রিয়তার কারণে ২০০৪ সালে তাদের যাত্রা শুরু করে মাত্র ৮ বছরেই ১০০ কোটি ইউজারকে একত্রিত করতে সমর্থ হয়েছে ফেসবুক।
ফেসবুকে ১০০ কোটি ইউজার পূর্ণ হওয়ার পর প্রতিষ্ঠানটির নির্বাহী মার্ক জুকারবার্গ তার ফেসবুক (hwww.facebook.com/yuck) ওয়ালে কিছু অনুভূতি এবং একটি স্মৃতিচারণ ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি দেখলে যে কারও ভালো লাগবে। তার ওই ভিডিও পোস্ট করার ৭ ঘন্টার মধ্যে ১,৩৭,৮৫০ জন ইউজার লাইক দিয়েছেন এবং ৫৩,৫৬৫ জন ইউজার তা তাদের নিজেদের ওয়ালে শেয়ার করেছেন।
খবরের ছবিগুলো