লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
এইচপির এলিটপ্যাড ৯০০ ট্যাবলেট
আইপ্যাড আর গ্যালাক্সি ট্যাবলেট পিসির ভিড়ে এইচপির নতুন এলিটপ্যাড ৯০০ নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে প্রতিষ্ঠানটিকে। এলিটপ্যাড ৯০০ ট্যাবলেটে থাকবে ১০.১ ইঞ্চি আকারের, ১২৮০ বাই ৮০০ পিক্সেলের গরিলা গ্লাস ডিসপ্লে। ৯.২ মিলিমিটার পুরু ট্যাবলেটটি চলবে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে। ট্যাবলেট পিসিটির ওজন হবে ১ দশমিক ৫ পাউন্ড । ট্যাবলেটটিতে নতুন প্রজšে§র ইনটেল অ্যাটম মোবাইল প্রসেসর ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে এইচপি। ২ জিবি র্যাম এবং ৬৪জিবি হার্ড ড্রাইভ। ২০১৩ সালের জানুয়ারি মাসে ট্যাবলেটটি বিক্রি শুরু হবে বলে জানিয়েছে এইচপি।