হোম >
আইটি খবর > স্যামসাং গ্যালাক্সি এসথ্রির ক্ষুদে সংস্করণ আসছে
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
স্যামসাং গ্যালাক্সি এসথ্রির ক্ষুদে সংস্করণ আসছে
আগামী বৃহস্পতিবার স্যামসাং গ্যালাক্সি এসথ্রির ক্ষুদে সংস্করণ আসছে । গ্যালাক্সি এসথ্রি ডিভাইসটির দাম বেশি হলেও গ্যালাক্সি এসথ্রি মিনির দাম অপেক্ষাকৃত কম হবে এবং তা সবার ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে বলে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্মার্টফোনটিতে ৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডব্লিউভিজিএ ডিসপ্লে, ডুয়ালকোর প্রসেসর ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনটিতে অনেক আকর্ষণীয় ফিচার থাকবে । জার্মানিতে গ্যালাক্সি নোট ২ আসার এক সপ্তাহের মধ্যেই নতুন এই ডিভাইস বাজারে আনার ঘোষণা দিল স্যামসাং। সম্প্রতি গবেষণা সংস্থা কমস্কোর জানায়, যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে গ্যালাক্সি সিরিজের কল্যাণে শীর্ষে উঠে আসছে স্যামসাং।