হোম >
আইটি খবর > তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রীর সাথে বেসিস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাত
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রীর সাথে বেসিস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাত
বাংলাদেশ এসোসিয়েশন অব সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল সোমবার, ৮ অক্টোবর ২০১২, সকালে বিসিসি ভবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মাহমুদ-এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। বেসিস সভাপতি একেএম ফাহিম মাসরুরের নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান, মহাসচিব রাসেল টি আহমেদ ও পরিচালক নাভিদুল হক।
বেসিস নেতৃবৃন্দ এ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় মাননীয় মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে বেসিস বরাবরই একযোগে কাজ করে আসছে বলে উল্লেখ করে বেসিস নেতৃবৃন্দ ভবিষ্যতেও এ মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের উন্নয়নে মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করা হলে মন্ত্রী সম্ভব সবরকম সহযোগিতার আশ্বাস দেন।