Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > টাচ এর সাথে মেতে ওঠার এখনই সময়
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-১০-০৯
রেটিং: ০ মন্তব্য:
টাচ এর সাথে মেতে ওঠার এখনই সময়
স্যামসাং এবার সবার জন্য নিয়ে আসছে সাশ্রয়ী মূল্যের আরো একটি ফুল টাচ স্যামসাং চ্যাম্প সিরিজ ফোন। এই বছরের অক্টোবরে বাজারে আসছে স্যামসাং মোবাইল পরিবারের নতুন সদস্য চ্যাম্প নিও।
এই ডিভাইসটির বড় ফুল টাচ স্ক্রিন এর সাহায্যে মোবাইলটিতে নেভিগেশন করা এবং চ্যাট অন ও এসএনএস অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন স্বাচ্ছন্দে। চ্যাট-অন সার্ভিসটির সাহায্যে আইডি ও পাসওয়ার্ড ছাড়াই সাইন-ইন করে মাল্টিমিডিয়া মেসেজ পাঠানো যাবে বা বন্ধুদের সাথে গ্রুপ চ্যাট করা যাবে। আর চলতি পথেই মেসেজিং সার্ভিস, পুশ ইমেইল, সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশনের (ফেসবুক, টুইটার) এর সাহায্যে যোগাযোগ রক্ষা করা সম্ভব। অপেরা মিনির সাহায্যে স্যামসাং এর এবং অন্যান্য অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যাবে দ্রুততার সাথে।
স্যামসাং চ্যাম্প নিও বাজারে পাওয়া যাবে সিরামিক সাদা এবং কালো রঙে। এই ফোনটির ভিন্নধর্মী ডিজাইন শুধুমাত্র আকর্ষণীয়ই নয়, হাতের মুঠোয় আরামদায়কও বটে।
ফোনটিতে রয়েছে স্মার্ট ডুয়াল সিম সাপোর্ট। ফলে ব্যবহারকারীরা দুটি মোবাইল ব্যবহারের সুবিধা একটি হ্যান্ডসেটেই পেয়ে যাচ্ছেন। ইনকামিং কল গ্রহনের জন্য সবসময়ই প্রস্তুত এই ফোনটিতে দুটো সিমকার্ড পালাক্রমে ব্যবহারের সুবিধার্থে হট সয়্যাপ স্লট রয়েছে।
এছাড়াও মাল্টিমিডিয়া প্রেমীদের জন্য রয়েছে অসাধারন সব ফিচার। রেকর্ডিং সুবিধা সহ এফএম রেডিও, মিউজিক প্লেয়ার, ডুয়াল স্পিকার, থ্রিজিপি, এমপি ফোর সাপোর্ট এবং ৩.৫ এমএম ইয়ারজ্যাক ও ক্যামেরার সমন্বয়ে বিনোদন হয়ে উঠবে আরো উপভোগ্য। এইসব কিছু এবং অন্যান্য আরো ডাটা রেখে দেওয়া যাবে মাইক্রোএসডি কার্ডে, যা ৩২ গিগাবাইট পর্যন্ত বর্ধনশীল। আর ফোনটির ১০০০ এমএএইচ ব্যাটারি বিনোদন ও শেয়ারিং চালিয়ে যেতে দিবে দীর্ঘ সময় পর্যন্ত।
স্যামসাং চ্যাম্প নিও এর মধ্যে রয়েছে ব্লুটুথ ২.১ এবং ইউএসবি ২.০ এর উন্নত সংযোগ ব্যবস্থা। এর সাহায্যে কম্পিউটারের সাথে সংযোগ হয় আরো দ্রুত এবং কোন ঝামেলা ছাড়াই মোবাইল প্রিন্টিং, ডাটা ট্রান্সফার অথবা ওয়্যারলেস হেডসেট ব্যবহার করা যাবে।আর বাকি মাত্র কয়েকদিন। এরপর মেতে উঠুন জীবনের আনন্দে। ইনবক্স আইটেম: হ্যান্ডসেট, ব্যাটারী, ট্রাভেল অ্যাডাপটার, ইয়ারফোন এবং ইউজার ম্যানুয়েল।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর