Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > নভেম্বরে ঢাকায় সাউথ এশিয়ান ক্যারিয়ার মিট
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-১০-১০
রেটিং: ০ মন্তব্য:
নভেম্বরে ঢাকায় সাউথ এশিয়ান ক্যারিয়ার মিট
১৬ নভেম্বর ঢাকায় আয়োজন করা হয়েছে টেলিকম পেশাজীবীদের আন্তর্জাতিক সম্মেলন 'সাউথ এশিয়ান ক্যারিয়ারস মিট'। সম্প্রতি উইন্ডমিল অ্যাডভার্টাইজিং রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে আগামী ১৬ ও ১৭ নভেম্বর ২০১২, র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, ঢাকায় ‘সাউথ এশিয়ান ক্যারিয়ারস মিট ২০১২’ অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করে। ‘এসএসিএম’ নামে দক্ষিণ এশিয়ার এই ক্যারিয়ার বিষয়ক আয়োজনে ইতোমধ্যেই যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের আরও অনেক দেশ থেকে প্রায় দেড় শতাধিক অতিথি অংশগ্রহণ নিশ্চিত করেছেন। এ সম্মেলনে একাধিক সেমিনার ও কর্মশালায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা টেলিকম বিশেষজ্ঞরা তাদের মূল্যবান বক্তব্য রাখবেন। সম্মেলনটি বাংলাদেশের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশা করছে আয়োজকরা।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর