হোম >
আইটি খবর > স্মার্ট টেকনোলজিসের যশোর শাখার উদ্বোধন
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
স্মার্ট টেকনোলজিসের যশোর শাখার উদ্বোধন
সম্প্রতি (৪ অক্টোবর ২০১২) দেশের অন্যতম শীর্ষ আইটি পন্য পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর যশোর শাখার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শাখার শুভ উদ্বোধন ঘোষনা করেন স্মার্ট টেকনোলজিস এর মহাব্যবস্থাপক (বিক্রয়) জাফর আহমেদ। অনুষ্ঠানে তিনি বলেন, " যশোর দেশের অন্যতম গুরুত্বপূর্ন একটি অঞ্চল। এই অঞ্চলের মানুষের কাছে তথ্যপ্রযুক্তি সেবা আরও সহজতর করতেই আমাদের এই শাখা উদ্বোধন করা হল। শাখা উদ্বোধনের ফলে এখানকার চ্যানেল পার্টনারদের কাছে আমাদের পন্যসেবা আরও দ্রুত নিশ্চিত করা সম্ভব হবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি, যশোর এর চেয়ারম্যান ও সেক্রেটারী, স্মার্ট টেকনোলজিস এর সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয়) এসএম জাকিউর রহমান এবং তোশিবা পন্য ব্যবস্থাপক এএসএম শওকত মিল্লাত সহ প্রমুখ।