Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > অপারেটিং সিস্টেম 'শিশির ২০১২'
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-১০-১২
রেটিং: ০ মন্তব্য:
অপারেটিং সিস্টেম 'শিশির ২০১২'
স্বেচ্ছাসেবী সংগঠন অঙ্কুর মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টুকে ভিত্তি করে বাংলা অপারেটিং সিস্টেম 'শিশির ২০১২' তৈরি করেছে । ফায়ারফক্স এবং থান্ডারবার্ডের হালনাগাদ সংস্করণ (বাংলা বানান পরীক্ষকসহ), ভিএলসি মিডিয়া প্লেয়ার, ওপেনঅফিসডটঅর্গ, স্কাইপসহ নানা প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আছে এতে। সিস্টেমটির উল্লেখযোগ্য দিক হচ্ছে, কম্পিউটারের হার্ডডিস্কে ইনস্টল না করেও এটি ব্যবহার করা যায়। জাতীয় প্রেসক্লাবে 'শিশির ২০১২'- এর প্রকাশনা অনুষ্ঠান হয়।
প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, স্পেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন প্রেড্রো লিনাস, বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি এ কে এম ফাহিম মাশরুর এবং অঙ্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহে আলম খান।
খবরের ছবিগুলো