হোম >
আইটি খবর > মাইক্রোসফট ও এবি ব্যাংকের মধ্যে চুক্তি
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
মাইক্রোসফট ও এবি ব্যাংকের মধ্যে চুক্তি
এবি ব্যাংক লিমিটেড বিশ্বের শীর্ষ সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের সাথে সম্প্রতি Enterprise Agreement and Select Agreement এর নবায়ন করেছে। এবি ব্যাংকের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমান এবং মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শ্রীয়ান ডিসিলভা বিজয়রতেœ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি পত্রে স্বাক্ষর করেন। থাকরাল ব্রাদার্স (প্রা:) লিমিটেড মাইক্রোসফটের LAR (লার্জ অ্যাকাউন্ট রিসেলার) হিসেবে বিভিন্ন ধরনের মাইক্রোসফ্ট প্রযুক্তির শিক্ষা ও সফ্টওয়্যার স্থাপন করবে। এই অনুষ্ঠানে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পর্ষদের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আইটি বিভাগের কর্মকর্তাবৃন্দসহ মাইক্রোসফট বাংলাদেশের সিনিয়র কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।