লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
আলিগড় বিশ্ববিদ্যালয়ে ফেসবুক বন্ধ
ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) শিক্ষার্থীরা দুই অর্ধমাস ধরে ফেসবুক ব্যবহার করতে পারছেন না। কারিগরি সমস্যার কারণে সাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না বললেও অন্য সব সাইটে দিব্যি প্রবেশ করতে পারছেন শিক্ষার্থীরা। অনেক শিক্ষক ও ছাত্রের ধারণা, বিতর্কিত চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস নিয়ে যে সমস্যা চলছে, তা এড়াতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাইটটি বন্ধ করে দিয়েছে। কারিগরি ত্র“টি হলে সাধারণত ইন্টারনেটই ব্যবহার করা যায় না। কেবল একটি সাইট ব্যবহার করা যায় না এমন কারিগরি ত্র“টির কথা কখনও শোনা যায়নি। তাই ফেসবুক বন্ধের বিষয়টি নিয়ে ভিন্ন আলোচনাও হচ্ছে। এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়টির দর্শন বিভাগের অধ্যাপক তারেক ইসলাম বলেন, শিক্ষার্থীরা ফেসবুকে অতিরিক্ত সময় ব্যয় করে। এতে তাদের পড়াশোনার ক্ষতি হয়। তাই বিশ্ববিদ্যালয় এটি বন্ধ করে দিয়েছে। ফেসবুক ও অশ্লীল সাইটগুলো ছাড়া সব সাইট ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা।