হোম >
আইটি খবর > পাকিস্তান সরকার ২০ হাজার ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
পাকিস্তান সরকার ২০ হাজার ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে
ইসলামবিরোধী চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস ও বেশ কিছু ‘আপত্তিকর’ ভিডিও প্রচার করায় ইউটিউবসহ ২০ হাজার ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষের (পিটিএ) একজন কর্মকর্তা গত জানিয়েছেন, ‘বিতর্কিত চলচ্চিত্রটির ভিডিও ইন্টারনেটে সয়লাব হয়ে যাওয়ায় আমরা ২০ হাজার ওয়েবসাইট ও ব্লগ বন্ধ করে দিয়েছি। সাইট বন্ধ করার ক্ষেত্রে আমরা আদালতের নির্দেশ যথাযথভাবে মেনে চলেছি। ইসলামবিরোধী চলচ্চিত্রটির প্রচার বন্ধ করতে ব্যর্থ হওয়ায় লাহোরের একটি আদালত পিটিএর চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন। আর এ কারণেই ইসলামবিরোধী চলচ্চিত্র প্রচারকারী সাইটগুলো ছাড়াও অনেক ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে পিটিএ।’