লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
ঢাকার আকাশে উড়লো ডেল ল্যাপটপ বিজয়ীরা
ডেল ব্রান্ডের ল্যাপটপ কিনে হেলিকপ্টার যোগে ঢাকার আকাশে উড়লো নয়জন ডেল ল্যাপটপ গ্রাহক। গত শনিবার (১৩ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জীবনে প্রথম বারের মতো হেলিকপ্টারে আকাশে উড়লেন ডেল স্ক্র্যাচ অ্যান্ড ফ্লাই প্রমোশন বিজয়ীরা। বিজয়ীরা হলেন- ইলিয়াস হোসাইন, মাহমুদুর রহমান, নাজমুল ইসলাম, হাবিবুর রহমান, ডা. অভীক চাকমা, তানজিন ফারহাত, কাওছার নাসিমা এবং ধন অং মারমা। দুপুর ১১টা থেকে ১টা পর্যন্ত তিনটি ফ্লাইটে শেষ হওয়া আকাশে ওড়ার এই স্বপ্নপূরণে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত বিজয়ীরা। এসময় কম্পিউটার সোর্স এর পরিচালক এইউ খান জুয়েল, শামসুল হুদা এবং ডেল বাংলাদেশ এর বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার খলীলুল হক ও আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সর্বশেষ গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলায় ঘোষিত ‘হেলিকপ্টার রাইড’ অফারে কম্পিউটার সোর্স পরিবেশিত ডেল ল্যাপটপ কিনে স্ক্র্যাচ কার্ড ঘঁষে হেলিকপ্টার ভ্রমণের অভাবনীয় এই সুযোগ লাভ করেন নয় জন ডেল ল্যাপটপ ক্রেতা।