হোম >
আইটি খবর > ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য হিসাবরক্ষণ সফটওয়্যার কর্মশালা
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য হিসাবরক্ষণ সফটওয়্যার কর্মশালা
ঢাকা অনুষ্ঠিত হয়েছে ‘ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের হিসাবরক্ষণ সফটওয়্যার প্রশিক্ষন’ কর্মশালা। গত শনিবার বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় মুক্ত হিসাবরক্ষণ সফটওয়্যার জিএনইউ ক্যাশ সফটওয়্যারের নানা বিষয় তুলে ধরেন এমএফ ইনফোটেকের প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) ফাহিম ইসলাম। বিডিওএসএনের ফেসবুক ভিত্তিক ‘চাকরি খুজবো না, চাকরি দেবো’ (www.facebook.com/groups/uddokta) গ্র“প এবং মুক্ত সফটওয়্যার বিষয়ক সেবাদাতা প্রতিষ্ঠান এমএফ ইনফোটেকের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় কর্মশালায় সফটওয়্যারটির বর্ণনামূলক আলোচনার পাশাপাশি এর প্রায়োগিক কৌশলের নানা বিষয় শেখানো হয়। কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কর্মকর্তা ছাড়াও নতুন উদ্যোক্তার অংশ নেন। কর্মশালা শেষে সমাপনী অনুষ্ঠানে বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘মুক্ত সফটওয়্যারের ব্যবহার অনেক সহজ এবং অনেক কাজের। আগ্রহীদের মুক্ত সফটওয়্যারের সহজ ব্যবহারের নানা বিষয় তুলে ধরতেই এ আয়োজন।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এফ ইনফোটেকের প্রধান নির্বাহী আমিনুল ইসলাম, চাকরি খুঁজবো না চাকরি দেবো গ্র“পের প্রশাসক সাজ্জাত হোসাইন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া জুয়েল, বিডিওএসএনের কোষাধ্যক্ষ নুরুন্নবী চৌধুরী হাছিব, অনুষ্ঠান সমন্বয়ক প্রমি নাহিদ, আউটবাউন্ড ঢাকা সমন্বয়ক পার্থ সারথি করসহ অনেকে। ভবিষ্যৎতে এ ধরনের আরো আয়োজন করা হবে বলে কর্মশালায় জানানো হয়।