আসুস ব্র্যান্ডের নোভা লাইট সিরিজের ইপি২০ মডেলের মিনি পিসি বাংলাদেশে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লি.। ছোট ও হালকা গড়নের এই পিসিটির ওজন মাত্র ২ কেজি। দেখতে ছোট হলেও এর রয়েছে উন্নত ফিচার ও কার্যক্ষমতা। পিসিটিতে রয়েছে ইন্টেল ৯১৫ চিপসেট, সেলেরন ৯০০ গিগাহার্টজ প্রসেসর, ১ গিগাবাইট ডিডিআর২ র্যা ম, ইন্টেল চিপসেটের ভিডিও মেমরি, ৮০ গিগাবাইট হার্ডড্রাইভ, স্লাইড ডিভিডি-রম ও বিল্ট-ইন স্পিকার। মনিটর ছাড়া মিনি পিসিটির দাম ২২ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৩।