হোম >
আইটি খবর > পুরস্কৃত হলেন কিউবি’র দীর্ঘদিনের গ্রাহকরা
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
পুরস্কৃত হলেন কিউবি’র দীর্ঘদিনের গ্রাহকরা
কিউবি ৩ বছরে পা দিল। কিউবি এই অসাধারণ মুহুর্ত অভিনব আয়োজনে উদযাপন করলো। এ উপলক্ষ্যে যে সব কিউবি ইউজার ৩ বছর বা তার চেয়েও বেশি সময়জুড়ে একটানা কিউবির সেবা নিয়ে চলেছেন, এ ধরনের ইউজারদের বিশেষভাবে অভিনন্দিত ও পুরস্কৃত করা হলো। কিউবির ৫০ জন এমপ্লয়ি একটানা সেবা নিয়ে চলেছেন এমন ইউজারদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের প্রত্যেকের হাতে বিশেষ গিফট হ্যামপার ও পুরস্কার তুলে দেন। পুরস্কারের মধ্যে ছিল ইউজার দর বাড়িতে ফ্রি কিউবি ওয়াই-ফাই ইন্সটলেশন, বিনামুল্যে মডেম পরিবর্তন অথবা বাড়তি মডেম ট্যাগ।
এছাড়াও যে সব কিউবি ইউজার দুই বছর বা তারবেশি সময় জুড়ে কিউবি সেবা নিয়ে চলেছেন, তারা প্রত্যেকে কিউবি এইস ক্লাবের সদস্য পদ পেয়েছেন। এটি বিশেষ একটি সেবা কার্যক্রম যেখানে বিশেষ এবং সক্রিয় কিউবি ইউজাররা বিশেষ গ্রাহক সেবা, একটি ¯েপশাল প্রায়োরিটি হটলাইন, মাসজুড়ে বিল পরিশোধের বিশেষ সুবিধাসহ আরও অন্যান্য আকর্ষনীয় সেবা সুবিধা পাবেন।
উদাহরণ হিসেবে বলা যায়, কিউবির মাসিক প্যাকেজ ইউজার দের প্রতি মাসের ১২ তারিখে বিল পরিশোধ করতে হয়। এইস ক্লাব সদস্যরা আসছে নভেম^র মাসের যে কোন সময় এই বিল পরিশোধ করতে পারবেন। এই ক্লাবের সদস্যরা আরও আকর্ষনীয় নানা ধরনের সেবা সুযোগ আগামীতে উপভোগ করতে পারবেন।
এই বশিষে মুর্হূতে কউিবি তার সবচয়েে পুরনো ও সবচয়েে বশেি বলি প্রদান করা গ্রাহকরে প্রত্যকেে ম্যাকবুক এয়ার ও আইপড ২ উপহার দয়ো হচ্ছ।ে
কিউবি কর্মীদের এরকম ইউজারদের বাড়ি বাড়ি পৌছে যাওয়ায় ইউজার রা এই ব্যতিক্রমী ভাবনাকে পছন্দ করেন; যা তাদের প্রত্যেকের সঙ্গে কিউবির স¤পর্ককে আরও অন্তরঙ্গ করছেে ।
কিউবি’র সিইও ফয়সাল হায়দার বলেন, ‘ কিউবি বরাবরই তার ইউজারদরে আলাদাভাবে সম§ান জানিয়ে আসছে এবং আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। এইস ক্লাব কেবলই শুরু। আমাদের ইউজাররা দীর্ঘদিন যাবৎ আমাদের সঙ্গে আছেন। আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানিয়ে তাদেরকে অভিনন্দিত করতে চেয়েছি। আর তাই এই ব্যতিক্রমী আয়োজন করেছি “