হোম >
আইটি খবর > হ্যাকাররা স্কাইপিতে ম্যালওয়্যার ছড়াচ্ছে
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
হ্যাকাররা স্কাইপিতে ম্যালওয়্যার ছড়াচ্ছে
কম্পিউটার হ্যাকাররা ক্ষতিকর ‘ওয়ার্ম’ ছড়াচ্ছে ইন্টারনেটে কলিং সার্ভিস স্কাইপি ব্যবহার করে। ম্যালওয়্যার ব্যবহার করে সহজেই স্কাইপি ব্যবহারকারীর পিসির নিয়ন্ত্রণ পুরোপুরি দখল করে নিতে পারবে হ্যাকাররা। ম্যালওয়্যারটি কম্পিউটারের সিকিউরিটি সিস্টেমে একটি ব্যাকডোর তৈরি করে; যা ব্যবহার করে হ্যাকাররা দখল করে নিতে পারবে কম্পিউটারের নিয়ন্ত্রণ। ইন্টারনেট সিকিউরিটি স্পেশালিস্ট সোফোস জানিয়েছে সোস্যাল মিডিয়া আক্রমণের জন্য কুখ্যাত ‘ডার্কবট’ ম্যালওয়্যারের সাথে নতুন ম্যালওয়্যারের মিল আছে। স্কাইপি ব্যবহারের সময় হঠাৎ করেই চলে আসতে পারে একটি ইনস্ট্যান্ট মেসেজ।