লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
ময়মনসিংহে আউটসোর্সিং কর্মশালা
তথ্যপ্রযুক্তিতে কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে অনুষ্ঠিত হলো আউটসোর্সিং কর্মশালা। ইস্টার্ন ইউনিভার্সিটির উদ্যোগে ও বিআইডিডির সহযোগিতায় চার দিনের এ কর্মশালায় জেলার বিভিন্ন কলেজের ২৩০ শিক্ষার্থী অংশ নেন। বিনা মূল্যের এ কর্মশালায় আউটসোর্সিংয়ের বিভিন্ন পদ্ধতির পাশাপাশি শিক্ষার্থীদের ঘরে বসে অনলাইনে আয়ের বিভিন্ন কৌশল শেখানো হয়। গত মঙ্গলবার কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. এম এ মান্নান