লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
গুগল স্যান্ডির পূর্বাভাস দিয়েছিল
সার্চ জায়ান্ট গুগল ইন্টারঅ্যাক্টিভ ম্যাপিং সেবা দিয়ে হারিকেন 'স্যান্ডি'র আঘাতের পূর্বাভাস দিয়েছিল। এ সময় হারিকেনটির গতিবিধিসহ বিভিন্ন তথ্য দ্রুততার সঙ্গে যুক্তরাষ্ট্র কোস্টগার্ডকে সরবরাহ করেছে তারা। ঝড়ের পরও সক্রিয় রয়েছে গুগলের এ সেবা। এখন রেড ক্রসের বিভিন্ন আশ্রয়কেন্দ্রের সঠিক অবস্থান জানাচ্ছে এ ম্যাপিং সেবা। এ ক্ষেত্রে ইউএস রিসার্চ ল্যাবরেটরি, দ্য ন্যাশনাল হারিকেন সেন্টার এবং যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট ওয়েদার.কমের (weather.com) সাহায্য নিচ্ছে গুগল।