লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
স্মার্টফোনেও হাজির উইন্ডোজ ৮
পিসি, ল্যাপটপ, নোটবুক ও ট্যাবলেট পিসি’র জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ উইন্ডোজ ৮ অবমুক্ত করার এক সপ্তাহের মধ্যেই মাইক্রোসফট স্মার্টফোনের জন্যও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ অবমুক্ত করেছে। এইচটিসি, নকিয়া এবং স্যামসাং প্রথম সংস্করণের উইন্ডোজ ফোন ৮ বাজারে নিয়ে আসবে। আসছে নভেম্বর মাসেই এই উইন্ডোজ ফোন ৮গুলো ছড়িয়ে পড়বে ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে। অ্যানড্রয়েড ডিভাইস নির্মাতা হিসেবে গুগলও তাদের নেক্সাস ডিভাইস দিয়ে যথেষ্ট সাড়া ফেলে। মাইক্রোসফটও তাই তাদের অপারেটিং সিস্টেমকে নতুন করে সাজিয়ে হাজির হয়েছে প্রযুক্তি বিশ্বের সামনে। উইন্ডোজ ৮-এর পিসি এবং ট্যাবলেট পিসি সংস্করণগুলো যেমন তৈরি করা হয়েছে টাচস্ক্রিন ডিভাইসের জন্য, তেমনি উইন্ডোজ ফোন ৮-ও পূর্ণাঙ্গ টাচস্ক্রিন সমর্থন করবে। পাশাপাশি উইন্ডোজ ৮-এর ব্যবহারকারীরা যে ধরনের ফিচার উপভোগ করতে পারবে, তার সবই থাকবে উইন্ডোজ ফোন ৮-এও। এদিকে অ্যানড্রয়েড এবং আইফোনের জন্য লাখো অ্যাপ্লিকেশন তৈরি হলেও উইন্ডোজ ফোনের জন্য থার্ড-পার্টি অ্যাপ্লিকেশনের ঘাটতি রয়েছে।