হোম >
আইটি খবর > কোম্পানী আইন ১৯৯৪-এর সংশোধনী বিষয়ে বেসিস-এর অবস্থান
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
কোম্পানী আইন ১৯৯৪-এর সংশোধনী বিষয়ে বেসিস-এর অবস্থান
বাংলাদেশ সরকার কর্ত্তৃক কোম্পানী আইন সংশোধন প্রক্রিয়াধীন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। কোম্পানী আইনে নতুন ধারা সংযোজনের প্রস্তাব করা হচ্ছে, যাতে কোন বিষয়ে সংবিধিবদ্ধ নিয়মের কিছু ব্যত্যয় ঘটলে, কোম্পানীতে সরকার মনোনীত প্রশাসক নিয়োগ করা যাবে। এই ধরনের নীতি/সংশোধন দেশের বাণিজ্য প্রসারে, দেশের শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টি বাধাগ্রস্থ করবে। ফলশ্রুতিতে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন তরান্বিতকরণ অসম্ভব হয়ে দাঁড়াবে। প্রস্তাবিত সংশোধনীর ফলে স্থানীয় ও বিদেশী বিনিয়োগকারী শিল্প-বাণিজ্যে বিনিয়োগে নিরুৎসাহিত হবে বলে বেসিস মনে করছে।
বেসিস মনে করছে যে, বর্তমান কোম্পানী আইন (১৯৯৪) কাঠামোর মধ্যেই কোনো ধরনের অনৈতিক ও ক্ষতিকর ব্যবসায়িক কর্মকান্ডের বিরুদ্ধে সরকারী ব্যবস্থা গ্রহণের জন্য যথেষ্ট পরিমান আইনগত সুযোগ রয়েছে। এর জন্য নতুন কোনো সংশোধনের প্রয়োজন নেই। তাই, বাংলাদেশের শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন বাংলাদেশ সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মনে করছে যে এমন কোনো কোম্পানী-আইন প্রণয়ন করা সঠিক হবে না যাতে দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ বাধাগ্রস্থ ও বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ কমে যাবে এবং কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে বেকারের সংখ্যা বৃদ্ধি পাবে।
উপরিউক্ত অবস্থার প্রেক্ষিতে বেসিস কোনো শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে সরকারী প্রশাসক নিয়োগ করার ক্ষেত্রে কোম্পানী-আইন যাতে সংশোধন না করার জন্য সরকারের প্রতি অনুরোধ করছে।