হোম >
আইটি খবর > মোবাইল ফোন প্রতিষ্ঠানগুলোর সমিতি এমটবের যাত্রা শুরু
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
মোবাইল ফোন প্রতিষ্ঠানগুলোর সমিতি এমটবের যাত্রা শুরু
কমপিউটার জগৎ রিপোর্ট - দেশের মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমিতি অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) যাত্রা শুরু হয়েছে। রাজধানীর একটি হোটেলে ৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। এর আগে ২০০০ সালে অ্যাসোসিয়েশন অব টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এটব) নামে একটি সংগঠন চালু হয়েছিল। এটব বিলুপ্ত হয়েই এমটব নিবন্ধিত হলো।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম। বক্তৃতা করেন ৬ মোবাইল ফোন সেবাদাতার প্রধান নির্বাহী একটেলের জেফরি আহমেদ তামবি, বাংলালিংকের আহমেদ আবু দুমা, সিটিসেলের মাইকেল সিমোর, গ্রামীণফোনের ওডভার হেশজেদাল, টেলিটকের মুজিবুর রহমান এবং ওয়ারিদের মুনীর ফারুকী। খালিদ হাসান এমটবের সেক্রেটারি জেনারেল হিসেবে কাজ করছেন। তিনি টেলিনরের ব্যাঙ্ককভিত্তিক কার্যালয়ে সিনিয়র কর্মকর্তা হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন।
মোবাইল অপারেটরগুলোর প্রধানরা তাদের বক্তব্যে দেশের বাজারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের প্রেসিডেন্ট ফজলুর রহমান বলেন, এদেশে মোবাইল ফোন কোম্পানিগুলো জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।