হোম >
আইটি খবর > গ্রামীণফোনের নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
গ্রামীণফোনের নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা
গ্রামীণফোনের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। পর্ষদের সদস্যরা হলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেদাল, প্রধান অর্থ কর্মকর্তা ও উপপ্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ আল ইসলাম, প্রধান বিপণন কর্মকর্তা টিটাস ড্যান, প্রধান কারিগরি কর্মকর্তা ফ্রোডে স্টোলডাল, চিফ কমিউনিকেশনস অফিসার রুবাবা দৌলা, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার রায়হান শামসী এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা আর্নফিন গ্রোভেন।
ওডভার হেশজেদাল বলেন, এই পরিবর্তনের কারণ হচ্ছে পরিচালনা পর্ষদের আকার ছোট এবং আরো দক্ষ করা এবং নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কিছু ব্যবস্থাপককে নতুন দায়িত্ব দেয়া ও প্রতিষ্ঠানের সমন্বয় ব্যবস্থা উন্নত করা।
আরিফ আল ইসলাম তার বর্তমান সিএফও পদের সঙ্গে ডেপুটি সিইওর দায়িত্ব পাওয়ায় এখন তিনি হলেন কোম্পানির দ্বিতীয় নির্বাহী। রোমানিয়ার নাগরিক টিটাস ড্যান ছিলেন হাঙ্গেরির প্যানন টেলিকমের প্রধান যোগাযোগ কর্মকর্তা। এখন তিনি এখানে প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে যোগ দিচ্ছেন।