লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
ইউল্যাবের নিজস্ব ওয়েবপোর্টাল চালু
কমপিউটার জগৎ রিপোর্ট -
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ইন্টারনেটে ইন্টার অ্যাকটিভ ওয়েবপোর্টাল ‘ইউল্যাব ২.০ : এমব্রেসিং ডিজিটাল বাংলাদেশ’ চালু করেছে। পোর্টালটি তৈরিতে সহযোগিতা করেছে গ্রামীণ সলিউশন্স। ৯ জুলাই পোর্টালটি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ সলিউশন্সের প্রধান নির্বাহী কাজী ইসলাম।
পোর্টাল উদ্বোধনী অনুষ্ঠানে ইউল্যাবের উপাচার্য রফিকুল ইসলাম, উপ-উপাচার্য ইমরান রহমান, কমপিউটার বিজ্ঞান বিভাগের প্রধান সৈয়দ আখতার হোসেন, ইউল্যাব বোর্ড অব গভর্নেন্সের সদস্য ও পরিচালক অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স কাজী আনিস আহমেদ, ট্রেজারার কাজী নাবিল আহমেদ, রেজিস্ট্রার খালেদ খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, এ ওয়েবপোর্টালের মাধ্যমে ইউল্যাবের শিক্ষক এবং শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আমত্মঃযোগাযোগ, নেটওয়ার্কিং ও ফাইল ভাগাভাগি করতে পারবেন। পাশাপাশি জানা যাবে বিজ্ঞপ্তি ও বিশ্ববিদ্যালয় সংক্রান্ত নানা তথ্য। ওয়েবপোর্টাল : www.ulab.edu.bd