• ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > কলকাতায় মোবাইল ফোন গ্রাহক প্রায় দেড় কোটি
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯-০৩-১৪
রেটিং: ০ মন্তব্য:
কলকাতায় মোবাইল ফোন গ্রাহক প্রায় দেড় কোটি

কমপিউটার জগৎ ডেস্ক -

পশ্চিমবঙ্গের কলকাতায় মোবাইল ফোন গ্রাহকসংখ্যা ১ কোটি ৪১ লাখ ছাড়িয়ে গেছে। ভারতের টেলিফোন রেগুলেটরি অথরিটি (ট্রাই) এ তথ্য দিয়েছে। দিল্লি ও মুম্বাইয়ের পর কলকাতাতেই সবচেয়ে বেশি মোবাইল ফোন গ্রাহক।

ট্রাইয়ের এক জরিপে দেখা যায়, জিএসএম ও সিডিএমএ প্রযুক্তির দুটি সংস্থা মিলে কলকাতা মহানগরীতে মোবাইল ফোন গ্রাহকসংখ্যা ১ কোটি ৪১ লাখ। দিল্লিতে এই সংখ্যা ১ কোটি ৯৪ লাখ, মুম্বাইয়ে ১ কোটি ৬৫ লাখ এবং চেন্নাইয়ে ৯৮ লাখ ৮৭ হাজার। চার মেট্রো সিটির মধ্যে কলকাতার স্থান তৃতীয়। যে হারে সেখানে গ্রাহক বাড়ছে তাতে এ বছরই হয়ত মুম্বাইকে ছাড়িয়ে যাবে কলকাতা। গত বছর কলকাতায় গ্রাহক বৃদ্ধির হার ছিল ৫১ শতাংশ।
খবরের ছবিগুলো