• ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > ৮ হাজারের বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছে মাইক্রোসফট
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
০০০০-০০-০০
রেটিং: ০ মন্তব্য:
৮ হাজারের বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছে মাইক্রোসফট

মাইক্রোসফট বাংলাদেশ গত জুন পর্যন্ত দেশের ৬টি বিভাগের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৮ হাজারের বেশি শিক্ষককে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। ২০০৫ সালের ডিসেম্বরে করা এক চুক্তির আওতায় তারা এ প্রশিক্ষণ দেয়।

শিক্ষকদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দিতে শিক্ষা মন্ত্রণালয় ও মাইক্রোসফট বাংলাদেশের মধ্যে পার্টনার্স ইন লার্নিং ভি-২ শিরোনামে ২৫ আগস্ট একটি চুক্তি হয়েছে।

মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ফিরোজ মাহমুদ বলেন, মাইক্রোসফট বাংলাদেশ শিক্ষকদের এই প্রশিক্ষণ অব্যাহত রাখবে এবং শিক্ষক ও বিদ্যালয়গুলোর প্রয়োজনীয় প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে যাবে। নতুন চুক্তির আওতায় ২০১৩ সালের জুন পর্যন্ত শিক্ষকদের প্রশিক্ষণ দেবে মাইক্রোসফট ।
খবরের ছবিগুলো