• ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > জ্ঞান উৎসব ২০০৯: ডিজিটাল বাংলাদেশ গড়ার এক ধাপ
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯-১০-০১
রেটিং: ০ মন্তব্য:
জ্ঞান উৎসব ২০০৯: ডিজিটাল বাংলাদেশ গড়ার এক ধাপ

ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে শুধুমাত্র সেটিকে মিডিয়া কেন্দ্রিক করে বা আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোটা হলো আসল ব্যাপার। আর সেই লক্ষ্যে আগামী ২ ও ৩ অক্টোবর বাংলাদেশের দক্ষিনবঙ্গের জেলা বাগেরহাটে শুরু হতে যাচ্ছে প্রথম ডিজিটাল মেলা ‘জ্ঞান উৎসব ২০০৯’।
বাগেরহাট হবে ডিজিটাল এই শিরোনামকে সামনে রেখে দুইদিন ব্যাপী অনুষ্ঠানে যোগ দেবেন সকল শ্রেণীর মানুষ।

এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ডিজিটাল জ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হবেন। যেখানে আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি থাকে তথ্যপ্রযুক্তি বিভিন্ন বিষয়ের সাথে সাধারণ মানুষের সরাসরি সংযোগ স্থাপণ এবং তথ্যপ্রযুক্তির বিভিন্ন মাধ্যমের সাথে পরিচিত এবং তার ব্যবহার। যাতে সাধারণ মানুষ তাদের প্রয়োজনী তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে পারে। ‘আমাদের গ্রাম’ আয়োজিত ‘জ্ঞান উৎসব ২০০৯’, তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তির সেবা পৌঁছানোর জন্য প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলে কাজ করে চলেছে।
খবরের ছবিগুলো