Computer Jagat Portal-News Details-ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জিয়া আহমেদ, বিটিআরসির চেয়ারম্যান
  • ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জিয়া আহমেদ, বিটিআরসির চেয়ারম্যান
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯-০৩-২২
রেটিং: ০ মন্তব্য:
ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জিয়া আহমেদ, বিটিআরসির চেয়ারম্যান


অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহমেদ, পিএসসি ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন। তিনি ১৯৭৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন। এবং সিগন্যাল কোরে একজন চৌকষ ও দক্ষ অফিসার হিসেবে কর্তব্য পালন করেন। তিনি সেনাবাহিনীতে সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে কমান্ডেন্টসহ সিগন্যাল স্কুলে চীফ ইনস্ট্রাকটর এবং অন্যান্য প্রশিক্ষক পদে বিভিন্ন সময় দায়িত্বে ছিলেন। সিগন্যাল বেস ওয়ার্কশপে কর্তব্যকালে তিনি নতুন প্রযুক্তি সংবলিত যোগাযোগ সরঞ্জামাদি প্রবর্তনের প্রাক্কালে টেস্ট অ্যান্ড ট্রায়ালসহ সেনাবাহিনীতে ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামাদির মেরামত ও রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট দায়িত্ব পালন করেন। তিনি ৩ বছরের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান।
খবরের ছবিগুলো