Computer Jagat Portal-News Details-এ-থ্রি কালার ইঙ্কজেট মাল্টিফাংশনাল প্রিন্টার এনেছে গ্লোবাল
  • ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > এ-থ্রি কালার ইঙ্কজেট মাল্টিফাংশনাল প্রিন্টার এনেছে গ্লোবাল
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
০০০০-০০-০০
রেটিং: ০ মন্তব্য:
এ-থ্রি কালার ইঙ্কজেট মাল্টিফাংশনাল প্রিন্টার এনেছে গ্লোবাল
ব্রাদার ব্র্যান্ডের এমএফসি-৬৪৯০সিডবি¬উ মডেলের এ-থ্রি সাইজের কালার ইঙ্কজেট মাল্টিফাংশনাল প্রিন্টার এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রা. লিমিটেড। এটি ৬-ইন ১ ফ্ল্যাটবেড ডিজিটাল মাল্টিফাংশন সেন্টার, যা একাধারে কালার ইঙ্কজেট প্রিন্টার, কালার ফ্যাক্স, ফ্ল্যাটবেড ডিজিটাল কপিয়ার, ফ্ল্যাটবেড কালার স্ক্যানার, ফটোক্যাপচার সেন্টার, পিসি ফ্যাক্স হিসেবে কাজ করে। এর সাদা-কালো প্রিন্টের গতি ৩৫ পিপিএম, কালার প্রিন্টের গতি ২৮ পিপিএম, প্রিন্ট রেজ্যুলেশন সর্বোচ্চ ৬০০০ বাই ১২০০ ডিপিআই, ৬৪ মেগাবাইট বিল্ট-ইন মেমরি। কপিয়ার হিসেবে এর সাদা-কালো ডকুমেন্ট কপির গতি ২৩ সিপিএম এবং কালার ডকুমেন্ট কপির গতি ২০ সিপিএম। স্ক্যানার হিসেবে এটি ১২০০ বাই ২৪০০ ডিপিআই অপটিক্যাল রেজ্যুলেশনের ৪৮-বিট কালার ডকুমেন্ট স্ক্যান করতে পারে। এছাড়া এতে সরাসরি ডিজিটাল মিডিয়া কার্ড, পিকট্ব্রিজ ইন্টারফেসের ডিজিটাল ক্যামেরা অথবা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ থেকে ফটো প্রিন্ট করা যায়। দাম ৩৬ হাজার টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৫০ ।
খবরের ছবিগুলো