লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
গোলটেবিল বৈঠক: ‘ডিজিটাল বাংলাদেশ গড়ায় বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের ভূমিকা’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সার্বিক উন্নয়নের মাধ্যমে সত্যিকার ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার জন্য বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি)কে একটি শক্তিশালী ও কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের ভূমিকা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন এ গোলটেলি বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম লুৎফর রহমান গোলটেবিল আলোচনায় সঞ্চালকের ভূমিকা পালন করেন।
গোলটেবিলে আলোচনা করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু, বাংলাদেশ কমপিউটার সমিতির সভাপতি মোস্তফা জববার
আক্তারুজ্জামান মঞ্জু, সভাপতি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)
আব্দুল্লাহ্ এইচ কাফি, সহ-সভাপতি, এশিয়ান-ওশেনিয়ান কমপিউটিং ইন্ডাস্ট্রি অরগানাইজেশন (এসোসিও)
জাভেদ আলী সরকার, উপ পরিচালক সিস্টেম, বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি)
ড. হাফিজ মো. হাসান বাবু, অধ্যাপক, কমপিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয়
ড. শামসুল আলম, অধ্যাপক, হেড অব দ্যা ডিপার্টমেন্ট ইলেক্ট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গ্রীণ ইউনিভার্সিটি
এ কে এম শামসুদ্দোহা, চেয়ারম্যান, দোহাটেক নিউ মিডিয়া
শাহজামান মজুমদার, প্রধান নির্বাহী কর্মকর্তা, থাকরাল ইনফরমেশন সিস্টেমস্ লি.
এএইচএম বজলুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)
রেজা সেলিম, প্রকল্প পরিচালক, আমাদের গ্রাম আইসিটিফরডি প্রকল্প
এস. এম. শফিউল ইসলাম, সহকারী অধ্যাপক, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিস, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ
বিলকিস নাহার, নিউজ এডিটর, ইটিভি প্রমুখ
বক্তারা বিসিসি’র প্রকৃত সায়ত্বশাসন দাবী করে বলেন, এখনই এ প্রতিষ্ঠানকে দক্ষ জনবল ও প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। তারা বিসিসি কে ‘অধিদপ্তরে’ পরিণত করার প্রচেষ্টার ঘোর বিরোধিতা করেন।
সম্পূর্ণ অনুষ্ঠাটি কমপিউটার জগৎ তাদরে ওয়েব পোর্টালে আপডেট ছাড়াও প্রথমবারের মতো কোন অনুষ্ঠান ইন্টারনেট-এর মাধ্যমে ‘লাইভ ওয়েভকাস্ট’ করে। এছাড়া এখন থেকে কমপিউটার জগৎ আশা করে যে তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ সম্পর্কিত যেকোন অনুষ্ঠান সরাসরি ওয়েভকাস্ট করবে তাদের ওয়েব পোর্টালে।