• ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(সংশোধন) আইন-২০০৯ এবং জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০০৯ অনুমোদিত
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০-১০-৩০
রেটিং: ০ মন্তব্য:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(সংশোধন) আইন-২০০৯ এবং জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০০৯ অনুমোদিত



সরকার কর্তৃক ইতোমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(সংশোধন) আইন-২০০৯ এবং জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০০৯ অনুমোদিত হয়েছে। নীতিমালায় উল্লখিত কর্মপরিকল্পনা অনুসারে সকল মন্ত্রণালয়/বিভাগ এবং সরকারি প্রতিষ্ঠান স্ব স্ব ক্ষেত্রে ৩০৬টি করণীয় বিষয় বাস্তবায়ন করবে। নীতিমালা বাস্তবায়নের সামগ্রিক তদারকী এবং সমন্বয় সাধন করবে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল(বিসিসি)। দেশে তথ্য প্রযুক্তির বিকাশ, ই-লেনদেন, ই-কমার্স, ই-প্রকিউরমেন্ট চালুর উদ্দেশ্যে এ আইনে ডিজিটাল স্বাক্ষর প্রবর্তন এবং তা কার্যকর করার বিধান রাখা হয়েছে।



‘‘ডিজিটাল স্বাক্ষর’’ বিষয়টি জনগণের মধ্যে পরিচিত করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে ‘‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন-২০০৯ এর আলোকে ডিজিটাল স্বাক্ষর প্রবর্তন’’ শীর্ষক একটি সেমিনার অদ্য ২৯ অক্টোবর, ২০০৯ তারিখ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব এ,কে,এম আবদুল আউয়াল মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ও বিসিসি’র কার্যনির্বাহী পরিচালক জনাব মোঃ মাহ্ফুজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মুনির হাসান, পরামর্শক, A2I প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয়, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. জাহিদূর রহমান, অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও জনাব মোঃ আবুল মনসুর, ইজিপি উপদেষ্টা, সিপিটিইউ। উক্ত সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যলয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন প্রতিষ্ঠানের যুগ্ম-সচিব পদ মর্যাদার কর্মকর্তা, আইসিটি সেলে কর্মরত সিনিয়র সিস্টেম এনালিস্ট, সিস্টেম এনালিস্ট ও বিসিসির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা দেশে অনতিবিলম্বে ডিজিটাল স্বাক্ষর ব্যবস্থা আরম্ভ এবং তার ব্যবহার বহুমুখী করণের উপর গুরুত্ব আরোপ করেন। আগামী জুন ২০০৯ খ্রিঃ এর পূর্বেই এই ব্যবস্থা নির্ধারন করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয়।
খবরের ছবিগুলো