Computer Jagat Portal-News Details-আসুস পণ্য সম্পর্কিত তথ্য ও নানা অফার পাওয়া যাবে এসএমএসে
  • ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > আসুস পণ্য সম্পর্কিত তথ্য ও নানা অফার পাওয়া যাবে এসএমএসে
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯-০৩-২৩
রেটিং: ০ মন্তব্য:
আসুস পণ্য সম্পর্কিত তথ্য ও নানা অফার পাওয়া যাবে এসএমএসে




আসুস পণ্য সম্পর্কিত সর্বশেষ তথ্যাবলী, বিশেষ অফার, দাম প্রভৃতি অবহিত করতে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড চালু করেছে এসএমএস সেবা। সম্প্রতি গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড এবং বিটুএম টেকনোলজিস লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। গ্লোবাল ব্র্যান্ডের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, এমডি রফিকুল আনোয়ার, পরিচালক খন্দকার জসিম উদ্দিন এবং বিটুএম টেকনোলজিসের পক্ষে এমডি রিজওয়ান বিন ফারুক। মূলত আসুস ব্র্যান্ডের পণ্যসামগ্রীকে সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যেই এই প্রচেষ্টা।
খবরের ছবিগুলো